হিফজের অগ্রগতি এবার নির্ভুল ও স্বচ্ছ — স্মার্ট হিফজ ট্র্যাকার
কাগজের ডায়েরি হারিয়ে যায়, কিন্তু জামিয়াসফটে প্রতিটি ছাত্রের প্রতিটি রুকু, পৃষ্ঠা ও পারার হিসাব থাকে আজীবন সংরক্ষিত। প্রবাসে থাকা অভিভাবকও মোবাইল থেকে সন্তানের কুরআন হিফজ দেখতে পারেন।
প্রতিদিনের ৩ স্তরের পাঠদান ট্র্যাকিং
উস্তাদ মোবাইল বা ট্যাব থেকে মাত্র কয়েক সেকেন্ডে প্রতিটি ছাত্রের ৩টি পাঠ রেকর্ড করতে পারেন:
১. সবক (নতুন পাঠ)
ছাত্র প্রতিদিন কয় লাইন বা কয় পৃষ্ঠা নতুন মুখস্থ শোনাল, কয়টি ভুল বা আটকে যাওয়া হলো এবং তাজবীদের মান কেমন ছিল তা ১-ট্যাপে এন্ট্রি হয়।
২. সবকী (চলতি পারার রিভিশন)
চলতি পারার পেছনের পৃষ্ঠাগুলো ছাত্র নিয়মিত ঝালাই করছে কি না। দুর্বল জায়গাগুলো সিস্টেমে ফ্ল্যাগ হয়ে থাকে যেন উস্তাদ আবার শুনতে পারেন।
৩. মনজিল (পেছনের পুরোনো পারা)
আগের মুখস্থ করা পারাগুলো নিয়মিত কতটুকু শোনাল। মনজিল কাঁচা থাকলে সফটওয়্যার স্বয়ংক্রিয় সতর্কবার্তা দেয় যাতে ছাত্র পেছনের পড়া ভুলে না যায়।
সৌদি আরব, দুবাই বা দূর প্রবাস থেকেও সন্তানের তিলাওয়াত ট্র্যাকিং
অভিভাবকের হোয়াটসঅ্যাপে নিয়মিত হিফজের প্রোগ্রেস কার্ড যায়। অভিভাবক দেখতে পান সন্তান আজ কত পারা সম্পন্ন করল এবং আনুমানিক কত মাসের মধ্যে ফারেগীন সনদ অর্জন করবে।
আপনার হিফজখানার জন্য ডেমো বুক করুনহিফজখানার আধুনিক ব্যবস্থাপনায় জামিয়াসফট
১৫ দিনের ফ্রি ট্রায়ালে আপনার হিফজ সেকশনের সকল ছাত্রের ডাটা যুক্ত করে যাচাই করে দেখুন।
